সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রেমিক’কে কুপিয়ে জ*খ*ম করল প্রেমিকার বাবা

রিপোর্টারের নাম / ৩২৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ৭, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

মাহবুবুর রহমান জিসান জেলা প্রতিনিধি লক্ষীপুর

 

লক্ষ্মীপুরে রেস্টুরেন্টে ঢুকে মো. তামিম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রেমিকা সাইমা চৌধুরীর বাবা শেখ ফরিদের বিরুদ্ধে।

 

আজ রোববার (৭ মে) দুপুর ২টার দিকে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

 

 

আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। তামিম এ বছর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আর সাইমা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিচ্ছেন।

 

অভিযুক্ত শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শহরের মোবারক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিসের চাকরি করেন। ঘটনার পর থেকেই শেখ ফরিদ আত্মগোপনে রয়েছেন।

 

আহত তামিম বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। আজ রোববার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে দুইজন রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ করে সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফরিদ ছুরি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর