বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

লক্ষ্মীপুরে মাইটিভি’র ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভি’র সফলতার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনে পালিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের আয়োজনে সোমবার দুপুরে স্থানীয় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের অফিসের কনফারেন্স রুমে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের আহবায়ক পীরজাদা মাসুদ হোসাইনসহ মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় মাইটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দীন সাথী সহ মাইটিভি পরিবারের সকলের উন্নয়ন, উন্নতি ও সমৃদ্ধি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে মাইটিভি’র পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর