শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের সুন্নী এস্তেমা’র ২য় দিনে লাখো মুসল্লির ঢল

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার :

 

লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনের সুন্নী এস্তেমা। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ ফজর শেষে জিকির ও এবাদত বন্দেগির মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনের সুন্নী এস্তেমা। বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ২ টায় এস্তেমা উদ্বোধন করেন

সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী।

 

দেশের বিভিন্ন স্থান থেকে এস্তেমায় যোগ দিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

 

২৬, ২৭ এবং ২৮ জানুয়ারী বৃহস্পতি শুক্র ও শনিবার লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক সুন্নী এস্তেমা ২০২৩ ।

 

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ খ্যাত পবিত্র সুন্নী এস্তেমা ঘিরে মাসব্যাপী ব্যাপক দাওয়াত কার্য সম্পন্ন করা হয়।

 

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এস্তেমায় যোগ দিয়েছেন সাইফিয়া দরবার শরীফের ভক্ত আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন।

 

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সুন্নী এস্তেমায় আত্মশুদ্ধিতার জন্য ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

 

এস্তেমায় মূল বয়ান এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব, রাহনুমায়ে আশেকানে সাইফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।

 

এস্তেমায় আগতদের সুবিধার্থে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন ছপ নির্ধারণ করা হয়েছে যা ট্যাবসেটের মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে খুব সহজে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, এ সকল কার্যক্রমে সন্তুষ্টির কথা জানান এস্তেমায় আগত মুসল্লীরা।

 

প্রতিবছরের ন্যায় এবারও প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে এই সুন্নী এস্তেমায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর