রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাকসামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত 

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ৬, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ

রবিউল হোসাইন সবুজ, লাকসাম সংবাদদাতা:

 

” জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৬ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া।

 

বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌর মেয়র মো: অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন। তাই একটি শিশু জম্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করে দিলে বিনা খরচে করা যায়। প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনকেও বাধ্যতামূলক করেছে সরকার ।

 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর