শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

রিপোর্টারের নাম / ৩৯৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ

রবিউল হোসাইন সবুজ লাকসাম প্রতিনিধি :

 

রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

২ অক্টোবর (সোমবার) রাত ৮ টার দিকে লাকসাম দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণে রেলক্রসিংয় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ীর সাবেক শিক্ষক সুলতান আহমদের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত সাইফুল ইসলাম রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটরসাইকেল রেখে সে পূর্বপাশে রেললাইন অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান এ স্কুল শিক্ষক।

 

লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাকসাম (জিআরপি) থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথে’র দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিং।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর