শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

লাকসামে শহীদ জিয়া স্মৃতি স্মরণে শর্ট বাউন্ডারি ফ্রিজ, এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি / ৯৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি

 

লাকসামে শহীদ জিয়া স্মরণে আয়োজিত শর্ট বাউন্ডারি ফ্রিজ, এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় লাকসাম উপজেলার গোবিন্দপুর তারাপাইয়া মাদ্রাসা মাঠে ১০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুই দল—কোম্পানি বাড়ি একাদশ এবং নবাব ওয়ান পয়েন্ট। খেলাকে ঘিরে মাঠে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল। প্রধান বক্তা ছিলেন, লাকসাম উপজেলা ৫নং গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর নবী মজুমদার, নুরুল আলম খোকন, গোবিন্দপুর উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা হিসাবে ছিলেন, লাকসাম উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী আব্দুল সালাম।

প্রধান অতিথি আবদুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, “মাদককে না বলি, তরুণ সমাজকে বেশি-বেশি খেলাধুলায় যুক্ত করতে হবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে।”

খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে এমন আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ তৈরি করেছে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর