বান্দরবান প্রতিনিধি :
লামা রাবার ইন্ডাস্ট্রির লীজকৃত ভূমিতে স্কুল ঘর নির্মাণ ফান্ডের ভাগাভাগি নিয়ে মুরং ত্রিপুরা দুই গ্রুপের দ্বন্ধ তীব্র হতে চলেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, লাংকম পাড়ার রিং রং মুরং, যোহন মুরং ইয়োং ইং সহ কয়েকজন মুরং এর সাথে ত্রিপুরাদের সাথে, সদ্য লামার বাগনে নির্মাণাধীন স্কুল ফান্ডের ভাগাভাগি নিয়ে মারামারি হয়। গতকাল ১৫ জানুয়ারি রাতে তাদের পাড়াতে এই ঘটনা ঘটেছে।
এ ব্যপারে লামা থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানাযায়।অপরদিকে লাংকম মুরং ও দুই থং মুরং এর সাথে অবৈধ গাছ বিক্রির ভাগাভাগি নিয়ে মারামারি হয় বলেও জানান স্থানীয়রা। সূত্রে জানাগেছে, ১৭ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ওই এলাকায় পরিদর্শন করবেন। এর পরই তারা পরস্পর আইনের আশ্রয় নিবেন। এ ব্যপারে জানতে চাইলে লামা থানা অফিসর ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “মারামারির কোন ঘটনা আমরা শুনি নাই”।