শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

লালমনিরহাটে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায়

রিপোর্টারের নাম / ১৭৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ

ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ- 

 

লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকায় লাভলী বেগম (ছদ্ধনাম) নামে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মোজাম্মেল ভ্যান্ডারের বিরুদ্ধে।

 

অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডার একই এলাকার মৃত বাচ্চা পাটোয়ারীর ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, লাভলী বেগমের (ছদ্মনাম) স্বামী দীর্ঘ দিন থেকে অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডারের জমি বর্গা চাষ করতো। এরই সুবাদে লাভলী বেগমের (ছদ্মনাম) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোজাম্মেল ভ্যান্ডার। তখন থেকে বিয়ে করার কথা বলে লাভলী বেগমকে (ছদ্মনাম) বিভিন্ন যায়গায় নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক করে মোজাম্মেল ভ্যান্ডার। একপর্যায়ে লাভলী বেগম (ছদ্মনাম) মোজাম্মেল ভ্যান্ডারকে বিয়ের কথা বললে শুরু হয় টালবাহানা।

 

এরই সুত্রপাতে গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ দুপুর ৩ টার দিকে পুর্বের ন্যায় মোজাম্মেল ভ্যান্ডার লাভলী বেগমকে (ছদ্মনাম) বিয়ে করবে বলে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে লাভলী বেগম (ছদ্মনাম) বিয়ের দাবী জানালে মোজাম্মেল ভ্যান্ডার তোকে বিয়া করবো না বলে লাভলী বেগমকে (ছদ্মনাম) তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে লাভলী বেগমকে তিনি হুমকি দিয়ে বলে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোকে খুন করে লাশ গুম করে ফেলবো।

 

অতপর গত ১৪ ফেব্রুয়ারী ২০২৩ লাভলী বেগম (ছদ্মনাম) অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডারের বাড়ি গিয়ে তাকে না পেয়ে তার ভাই ২ ও ৪ নং অভিযুক্ত একরামুল পাটোয়ারী, ও নুর পাটোয়ারীকে বিষয়টি অবগত করলে তারা লাভলী বেগমকে (ছদ্মনাম) অশ্লীল গালিগালাজ ও মারপিট করে আহত করে।

 

লাভলী বেগম (ছদ্মনাম) বলেন, মোজাম্মেল ভ্যান্ডার এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি তার সঠিক বিচার চাই। আমার মতো আর কোন মেয়ের জীবন যেন নষ্ট না হয়।

 

ওই এলাকার আব্দুল মালেক মিয়া বলেন, মোজাম্মেল ভ্যান্ডারের নামে একাধিক অভিযোগ। কিছুদিন আগেও এলাকায় তার সাথে এক নারীর ঝামেলা হয়েছে। সে বিষয়টিও এলাকায় সীমাংসা করা হয়েছে। এবার আমরা তার সঠিক বিচার চাই।

 

অভিযুক্ত মোজাম্মেল ভ্যান্ডার মোবাইল ফোনে বলেন, এগুলোর আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর