বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

লালমনিরহাট আদিতমারীতে স্বামীর থাপ্পরে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম / ১৮১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ

 

লালমনিরহাটের আদিতমারীতে স্বামী স্ত্রীর তর্কবিতর্কের জেরে স্বামীর থাপ্পড়েই ৫৫ বছর বয়সী জাহানারা নামে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে।

 

এ ঘটনায় মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারী) সকাল আনুমানিক ৮ টার সময় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জাহানারা ঐ এলাকার মতিয়ার রহমান কাছুর (৬০) স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে স্বামী স্ত্রীর মাঝে তামাক রোদে শুকাতে দেয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে স্বামী কাছু স্ত্রী জাহানারাকে একটি থাপ্পড় দেয়। সে রাগে স্ত্রী বাড়ির বাহিরে রাস্তায় বের হলে অজ্ঞান হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

 

নিহতের মেয়ে জানান, সকালে তামাক রোদে শুকাতে দেয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিলো তার মা বাবার। পরে তার মা বাড়ির বাহির বের হয়। কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে মা জাহানারা মারা গেছে।

 

স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, শুনলাম তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিলো। সেসময় স্ত্রী স্বামীকে আঙ্গুল তুলে কথা বলায় স্বামী তাকে একটি থাপ্পড় দিলে অন্যত্রে সরে যায় স্ত্রী। এর কিছুক্ষণ পর ওই মহিলা মারা যায়।

 

পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। উল্লেখ্য আজই মৃতের ছোট মেয়ের বিয়ে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো, আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

 

এ বিষয়ে আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে। সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়ার কথা শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাছুকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর