বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট 

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী জেলা কমিটি গঠন

রিপোর্টারের নাম / ৩১৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি, লালমনিরহাট

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার “লালমনিরহাট বার্তা” অফিসে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী’র স্মরনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়ে সভার কার্যক্রম শুরু হয়।

 

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটিকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে আবারো ২ বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

উক্ত কমিটিতে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি শাফিউল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ কে সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট বার্তার সাংবাদিক মৃদুল হাবিব কে যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি ওসমান গনি কে সাংগঠনিক সম্পাদক (১) এবং তরঙ্গ নিউজের জেলা প্রতিনিধি পরিমল চন্দ্র বসুনিয়া কে সাংগঠনিক সম্পাদক(২) নির্বাচিত করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে।

 

উক্ত কমিটি গঠন সভায় নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনী কার্য পরিচালনা করেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন।

 

এ সময় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,”লালমনিরহাট বার্তা”র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গেড়িলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, আরো  উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলামসহ অনেকে।

 

নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন,”লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা সভাপতি ইউনুস আলীর মৃত্যুর পর সংগঠনটি তার গতিশীলতা হারায়। সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল সদস্যের সহযোগীতায় নতুন কমিটির পরিচালনায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে অনেক দূর”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর