বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

লোকালয়ের গাছ থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি : 

 

সুন্দরবন সংলগ্ন লোকালয়ের গেওয়া গাছ থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ পুনরায় সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছে। সাপটি সুন্দরবন থেকে জোয়ারে কিংবা মাছের পিছনে ছুটে লোকালয়ে চলে আসে বলে জানায় বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে মোংলার চিলা বাজার এলাকার পশুর নদীর পাড়ের গেওয়া গাছে একটি অজগর সাপ দেখতে পান বনবিভাগের স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজি’র (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্য ও জেলে মো: গফুর। এরপর গফুর স্থানীয় লোকজন সাথে নিয়ে সাপটি ধরে আটকে রেখে আমাদেরকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিপিজি সদস্য ও জেলে গফুরের কাছ থেকে সাপটি উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ৪ ফুট লম্বার এ অজগরটির ওজন ২কেজি ও বয়স দেড় বছর। তিনি আরো বলেন, অজগর সাধারণত নদীর পাড়ের উচু জায়গায় ডিম দিয়ে থাকে। এরপর বাচ্ছা ফুটলে বনের ভিতরে বিচরণ করে থাকে। সে সময় জোয়ারের পানির টানে ও মাছের পিছু নিয়ে কিছু কিছু সাপ লোকালয়ে চলে যায়। পরবর্তীতে সাপ লোকালয়ে দেখামাত্র আমাদের খবর দিলে আমরা তা উদ্ধার করে পুনরায় সুন্দরবনে ফিরিয়ে দিয়ে থাকি। বন কর্মকর্তা আজাদ কবির বলেন, এখন মানুষের মাঝে ব্যাপক সচেতনতার সৃষ্টি হয়েছে। আগে সাপ কিংবা বন্যপ্রাণী লোকালয়ে আসলে লোকজন পিটিয়ে মেরে ফেলতো। আর এখন দেখামাত্র তা উদ্ধার করে কিংবা দেখে আমাদেরকে জানিয়ে থাকেন। যার ফলে লোকালয়ে আসা বন্যপ্রাণী মারা যাওয়ার সংখ্যাও কমে গেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর