শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগাছ শুভ উদয় সংঘের উদ্দোগে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪, ১:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

 

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ উত্তর পাড়া শুভ উদয় সংঘের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

১৯ জুন বুধবার বিকেলে লোহাগাছ উত্তর পাড়ায় অবস্থিত উপজেলা মার্কাজ মসজিদ সংলগ্ন উত্তর পাড়া শুভ উদয় ক্লাব পাশে এ খেলার আয়োজন করা হয়। খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে অংশ গ্রহন করে। লোহাগাছ উত্তরপাড়া শুভ উদয় সংঘের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মো: নজরুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন,’ খেলাধুলার মাধ্যমেই আনন্দ উচ্ছেদ ছড়িয়ে পড়ে। এ ক্লাবের জন্য আমার পক্ষ থেকে যা যা দরকার সবই করা হবে। কারন, আমার অতি কাছের মানুষ আপনার। আমার মৃত্যুর পর সবার আগেই আপনারা এগিয়ে আসবেন। তাই, সবসময়ই আপনাদের পাশে আমি আছি।

এসময় আরো উপস্থিত ছিলেন,গাজীপুর জর্জ কোর্টের আইনজীবী কাজী মেহেদী মাসুদ,শ্রীপুর চৌরাস্তা এমপি ভবন মসজিদের পেশ ইমাম কাজী মো: সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান সরকার, সমাজসেবক কবির আকন্দ, শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান, শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আলফাজ সরকার, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল সুমন, লোহাগাছ উত্তর পাড়া শুভ উদয় সংঘের সাধারণ সম্পাদক মো: রাসেল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা,লোহাগাছ উত্তর পাড়া শুভ উদয় সংঘের সাইদুজ্জামান, ওমর ফারুক, নুরুল ইসলাম, শামীম মন্ডল প্রমূখ।

খেলায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আলফাজ সরকার বলেন, ‘শারীরিক-মানষিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। তরুণ প্রজন্মের যারা আগামী শক্তি তাদেরকে শারীরিক ভাবে উপযোগী করতে নিয়মিত ব্যায়াম দরকার। আর ব্যায়ামের সর্বোত্তম উপায় খেলাধুলা। আর তাই, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। আজকের খেলার আয়োজক কমিটি অবশ্যই প্রশংসার দাবী রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর