বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট 

শতভাগ বৃত্তি প্রাপ্তিতে আলমদিনা একাডেমির অবিশ্বাস্য সাফল্য

রিপোর্টারের নাম / ৪৩৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

সরকারি প্রাথমিক (পিএসসি) বৃত্তি পরিক্ষায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩৫ টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সমূহের মধ্যে শতভাগ বৃত্তি লাভ করেছে আলমদিনা একাডেমি নরসিংপুর। আলমদিনা একাডেমি শতভাগ ৬ টি সর্বোচ্চ বৃত্তি লাভ করে উপজেলার কিন্ডারগার্টেন গুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ ও সাধারণ গ্রেডে ১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো-আলমদিনা একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী নরসিংপুর গ্রামের ইকবাল হোসেন সাকির এর ছেলে মোতাসিম হোসেন নাসিফ, খাইরগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে আজহারুল ইসলাম ইজাজ,বীরেন্দ্রনগর গ্রামের শফিক মিয়ার ছেলে সুলেমান আহমদ, চারওয়াদ্দারী গ্রামের মুহিবুর রহমান কয়েছ’র ছেলে রিজভী রহমান নাবিল,নরসিংপুর গ্রামের ফয়জুল ইসলাম বকুল’র মেয়ে মেহরিন ইসলাম ইমা।

সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত – সুনাইত্যা গ্রামের আব্দুর রউফ’র মেয়ে মাঈশা রউফ।

 

ফলাফল ভাল হওয়ার প্রতিক্রিয়ায় আলমদিনা একাডেমির শিক্ষক-শিক্ষিকাগণ জানান, আলমদিনা একাডেমির শিক্ষার্থীদের এ সফলতার পেছনে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,শিক্ষার্থীদের মনোযোগ সহকারে অধ্যয়ন, পরিচালনা কমিটি, অভিভাবকদের সহযোগিতা অবশ্যই প্রশংসার দাবী রাখে।

 

 

আলমদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান জানান, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য এ ফল অর্জন করা সম্ভব হয়েছে।

 

এদিকে উপজেলার কিন্ডারগার্টেন গুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার রফিজ আলী সকল শিক্ষক ও কৃতিছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অত্র বিদ্যালয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর