শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হলো জুলাই পদযাত্রা

রিয়াজুল হক সাগর, রংপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে পীরগঞ্জে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এর মধ্যদিয়ে শুরু হয়েছে এই পদযাত্রা।

 

এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

 

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার, তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন—আমরা মানুষের কাছে তুলে ধরবো।

 

তিনি আরও বলেন, আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনটি দাবি আবারও করছি। বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে। যদি কেউ মনে করে থাকেন, লাখো জনতা ঘরে ফিরে গিয়েছে, তবে জেনে রাখুন জুলাই ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো।

 

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।

 

এর আগে গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। পরে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর