শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

শান্তির প্রতীক হাতপাখা ঃমুফতি সৈয়দ রেজাউল করিম 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ।  যারা দেশকে ভালোবাসে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়, ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়, মানুষের কল্যাণে দেশ গড়তে চায় তারা ইতোমধ্যে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় কাজ করা শুরু করে দিয়েছেন।  মুফতি রেজাউল করিম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।  অনেক লোকের মুখের ফুলঝুরি বক্তব্য শুনেছি কিন্তু তারা কথা রাখেনি।   আমাদের দেশের টাকা বেগম পাড়ায় পাচার করা হয়েছে।  দেশের মানুষকে ধোকা দেওয়া হয়েছে।  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দিতে হবে।

এ সময় তিনি বলেন, বিএনপির সঙ্গে একটি জোট হয়েছে এবং জামায়াতের সঙ্গে আরও একটি জোট হয়েছে।  তারা কখনো বলছে না ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে।  তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায় কিন্তু এই ধারা অব্যাহত থাকলে কখনো ইসলাম কায়েম হবে না।  মানুষের শান্তি ও মুক্তি মিলবে না।  একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ।  যারা ইসলামের শান্তি কায়েম করতে চায়, যারা দেশ প্রেমিক তারা দেশকে ভালোবাসে ইতোমধ্যে ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় কাজ শুরু করে দিয়েছে।   তিনি গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রুহুল আমিনের হাতে হাতপাখা তুলে দেন এবং ইসলামের আইন অনুযায়ী এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জি.এম. রুহুল আমীনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ফাইজ উদ্দিনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর