শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

শাহজাদপুরে কৃষি জমি থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া থেকে বাবলু প্রামাণিক (৪৮) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পোতাজিয়া ইউনিয়নের নতুন পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু প্রামাণিক মশিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে, বর্তমানে তার বাবা মা পাবনার চাটমোহর উপজেলায় বসবাস করেন। সে পোতাজিয়া নতুনপাড়ায় দীর্ঘ ৩৫ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক শিশু প্রথমে বাবলু প্রামাণিকের লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় মুহুর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যাক লোকজন লাশটি দেখতে ভীড় করেন।খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন ও আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান ও পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এসময় থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ভ্যানচালকের লাশ জমিতে পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বাবলু প্রামাণিকের লাশের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃ্ত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর