বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

সফল পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক কর্মমুখী ও শিক্ষামূলক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিববলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষ ও আত্মবিশ্বাসী প্রার্থীর প্রয়োজনীয়তা অনুধাবন করে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে শিক্ষার্থীদের জন্য ‘প্রফেশনাল সিভি (Curriculum Vitae) প্রস্তুতির কৌশল’ এবং ‘সাক্ষাৎকারে (Interview) সফল হওয়ার কৌশল ও প্রস্তুতি’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা হয়। ভবিষ্যৎ সফল ক্যারিয়ার গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্মাণে সচেতনতা তৈরিতে সহায়তাকারী ‘সম্ভব টেকনোলজি লিমিটেড’ কোম্পানীর আওতাধীন ‘সম্ভব জবস’ উইং এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলী জামান। সেমিনারে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শুরু হয় প্রশিক্ষকের উপস্থাপিত নানা বিষয়ের দিকনির্দেশনামূলক সেশনের মাধ্যমে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিকট একটি উন্মুক্ত আলোচনাপর্বও অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, শিক্ষার্থীদের জীবনের প্রত্যাশিত চাওয়া হবে অনেক বড়। সততা ও সম্মানকে প্রাধান্য দিয়ে জীবনের সবক্ষেত্রে শিক্ষার্থীরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে যাবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের ভুল থেকে শিক্ষা নিয়ে মানবিক মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন। অন্যদিকে সমাপনী বক্তব্যে সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি শক্তিশালী সিভি এবং কার্যকর সাক্ষাৎকার দক্ষতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রথম ধাপেই বড় প্রভাব ফেলতে পারে। শিক্ষাজীবনের এই সময়টাকেই নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ সময় হিসেবে কাজে লাগাতে হবে।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বে এমন আয়োজনকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে অভিহিত করেন। কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী ধারণা ও আত্মবিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর