বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীল চিন্তা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য। বিশ্বায়নের যুগে মাতৃভাষার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে এবং পেশাগত দক্ষতা বিকাশের জন্য অন্যতম মাধ্যম ইংরেজি ভাষা। ডুয়েটের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (ইএলসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ শনিবার (১৫ নভেম্বর) ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডুয়েট ইংলিশ ল্যাংগুয়েজ ফেস্টিভ্যাল-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন, দলগত কাজের সক্ষমতা ও সৃজনশীলতার বিকাশে মুখ্য ভূমিকা রাখবে। আমরা চাই- ডুয়েটের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এই আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে দক্ষতা ও পারদর্শিতা অর্জনের মাধ্যমে কাঙ্খিত সাফল্য লাভ করবে।’ তিনি ইএলসি-এর ২৫ বছরের অর্জন ও অবদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. তহুরা পারভীন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম জাকারিয়া, বাংলাদেশ বেতারের স্টেশন ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. কামাল হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) ইঞ্জি. মোহাম্মদ জাকির হোসেন, জিইও গ্রুপের চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ জিয়াউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি মো. রনি ইসলাম মিঠু। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (ইএলসি), ডুয়েট-এর ২৫ বছর পূর্তি ‘সিলভার জুবিলি’ উপলক্ষ্যে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বৃক্ষরোপণ করা হয়। ফেস্টিভ্যালের বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় ইংলিশ অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি শোকেস, বিদেশে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক সেমিনার। দেশের ২৫ টি বিশ্ববিদ্যালয় ও ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ভাষা দক্ষতা শুধু পরীক্ষার বিষয় নয়; এটি ক্যারিয়ার, গবেষণা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের উপস্থাপনার জন্য অপরিহার্য।’ তিনি ইএলসি-এর সিলভার জুবিলি উপলক্ষ্যে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ইএলসি-এর বর্তমান ও প্রাক্তন সদস্যদের উপস্থিতিতে নবীন ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।উল্লেখ্য, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (ইএলসি), ডুয়েট সারাবছর শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা, নেতৃত্ব ও সৃজনশীল দক্ষতা উন্নয়নে ক্লাস, কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার, ওয়েবিনার এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর