রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

শিক্ষার্থীরা সততা ও নিষ্ঠার সাথে সফলতা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে:খাদ্যমন্ত্রী 

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ণ

নাজমুল হক সনি,সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধিঃ

 

 

এই শিক্ষার্থীরাই সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। নিজেদের সফলতা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে স্বর্ণের শিকরে পৌঁছে দিবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

 

 

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘নবীন বরণ ও অভিবাবক সমাবেশ-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

খাদ্যমন্ত্রী বলেন,বাংলাদেশের জন্ম কিভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে।আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে।বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের জন্য গর্বের।

 

 

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ভালো দিক গুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে।শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।

 

 

সাধন চন্দ্র মজুমদার বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তাঁর নওগাঁ সফরকালে চাঁদ মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ ও জবই বিল প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে কথা রেখেছেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে

 

 

তিনি আরো বলেন,চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ থেকে পাস করে প্রতিবছর বিপুল সংখ্যক মহিলা শিক্ষার্থী কর্মজীবন শুরু করছেন। তারা দেশের সেবায় অবদান রাখছেন।

 

 

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো: ইসমত এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর শহিদুল ইসলাম ,সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন ,সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামসুল আলম শাহ চৌধুরী এবং চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান আলী।

 

এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর