গাইবান্ধা প্রতিনিধি শিমুল মিয়া
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা নুরুল হক মর্ডান উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক পরিষদ ( মাধ্যমিক) গাইবান্ধা সদর শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গাইবান্ধা সদর শাখার প্রধান শিক্ষক পরিষদ ( মাধ্যমিক) এর সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব,গিদারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক,সাহেব উল্ল্য উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,চাপাদহ বালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদা খাতুনসহ অন্যরা।
এছাড়া সদর উপজেলা থেকে আসা মাধ্যমিক বেসরকারী বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষার কাঠামো ও শিক্ষকদের নানান সমস্যা নিয়ে আলোচনা করে।শিক্ষকদের এসব সমস্যা সমাধানের জন্য সাবেক সচিবকে সহযোগিতা করার আহ্বান করেন।