শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

শিবগঞ্জে অর্থনৈতিক শুমারী গণনাকারীদের প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ

আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

 

“অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪দিন ব্যাপি শুরু হয়েছে অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের প্রশিক্ষণ কর্মশালা। বৃগষ্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিআরডিবি’র সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউসিসিএ লিঃ এর সভাপতি সাব্বির আহমেদ।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এই প্রশিক্ষণ শেষ হবে ৮ ডিসেম্বর। গণনাকারী ও সুপারভাইজানরা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীতে উপজেলায় ১০ জন জোনাল অফিসার, ১০ জন আইট সুপারভাইজার, ৬৮জন সুপারভাইজা ও ৩৫৭জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।

এদিকে, উদ্বোধনী সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান বলেন, প্রতিটি রাষ্ট্রে তথ্যেও ভান্ডার রয়েছে। যা দেশকে পরিচিত করে দিতে পারেন। দেশকে পরিচিত বা উন্নয়ন দেশ হিসেবে তুলতে ধরতে হলে আমাদের আগে তথ্য বাতায়ন সম্পূর্ণ করতে হবে। আমাদের দেশকে যখন বাইরের রাষ্ট্রে তুলে ধরবো তখন তথ্য বহুল প্রমাণাদি প্রকাশ করতে হবে। ডিজিটাল যুগে অন্য রাষ্ট্র তখন নিজেরাই দেখেন নিবেন এবং বাংলাদেশ তথ্য বাতায়ন রাষ্ট্র বা পরিপূর্ণ উন্নয়ন রাষ্ট্র হিসেবে সহজে মেনে নিবে। কেননা, বাইরের রাষ্ট্র মুখের কথায় নয়, বরং তারা সঠিক তথ্য প্রমাণাদিতে বিশ^াসী। আমরা আশা করবো শিবগঞ্জ উপজেলাবাসী অর্থনৈতিক শুমারীর-২০২৪ এর মুল শুমারীর গণনাকারী ও সুপারভাইজানদের কাছে সঠিত তথ্য দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর