বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার 

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৩ টার  পর ৫৯ বিজিবি এর অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে । নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ০৪.৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটককৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর