বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শিববাড়ী মোড়ে ৪৮ কেজি গাঁজাসহ পিকআপ ট্রাক জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, একই দিন রাত ২টা ৫৫ মিনিটে সদর থানার একটি অভিযানিক টিম পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিববাড়ী মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বডির নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে থাকে।

গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়া (৩২), পিতা: মৃত খালেক মিয়া, মাতা: মোছাঃ লাইলী বেগম, সাং: পশ্চিম দত্তপাড়া, থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা, কিশোরগঞ্জের ভৈরব থানা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর