শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

শিশুর স্বপ্ন বুনতে মাদ্রাসায় নারিকেল চারা রোপণ

রিপোর্টারের নাম / ৭০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ৯, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

খুলনা জেলার তেরখাদা উপজেলার এস এ খড়বড়িয়া নুরুল উলূম ইসহাকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় সম্প্রতি অনুষ্ঠিত হলো অত্যন্ত হৃদয়স্পর্শী “নারিকেল চারা রোপণ কর্মসূচি। সোমবার সকালে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এবং রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সমাজসেবী ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে মোট ৫০টি নারিকেল চারা রোপণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সবুজ, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সেক্রেটারি মাহিন পারভেজ তুষার, নিটল ইন্সুরেন্সের জুনিয়র অফিসার এসকে রানা, নিজাম’স ফিজিওথেরাপি সেন্টারের সত্ত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন শেখ, এস এ খড়বড়িয়া নুরুল উলূম ইসহাকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারী এম এ রওফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি শুধু মাদ্রাসার শিশুদের স্বপ্নের বীজ বপন করবে না—পরিবেশ সুরক্ষায়ও অনন্য ভূমিকা রাখবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন, যেন এই মহতী প্রচেষ্টা শিশুদের জীবনে সত্যিই আশীর্বাদ হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হুজুর মোতাহার হোসেন। তিনি নারিকেল চারা রোপণে দানকারীদের জন্য আবেগঘন দোয়া করে বলেন, “এই চারা একদিন শিক্ষার আলো ছড়াবে, শিশুদের জীবনের ছায়া হয়ে দাঁড়াবে। দানকারীদের এই অবদান তাদের জন্য আল্লাহর রহমত ও পরকালীন মুক্তির উজ্জ্বল পথ খুলে দেবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর