শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর

 

গাজীপুর মহানগরের পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।

সোমবার সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান মসজিদ ইমাম রইজউদ্দিনের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

যদিও পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’

মৃত ইমাম রইজ উদ্দিন গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

গত রোববার ঘটনা জানাজানি হলে গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পূবাইল থানায় নিয়ে আসে। সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে ওই দিনই দিবাগত রাত ২.৪৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরীক্ষা-নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের যুগান্তরকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আসা রইজউদ্দিন সোমবার ভোররাতে অনুমানিক পৌণে তিনটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর