বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোর্শেদ গ্রেফতার

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি / ৪২ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ৫, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানী, কর্তৃক যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতয়ালী মডেল থানা এলাকা হইতে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ গ্রেফতার।

 

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৮, সদর ব্যাটালিয়ান কর্তৃক যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ নিয়াজ মোর্শেদ (২৬) পিতা- মৃত আনিসুর রহমান সাং- পূর্ব সুবিদখালী, থানা- মির্জাগঞ্জ জেলা পটুয়াখাল ‘কে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন মোঃ ইউসুফের দোকান বেল্লাল টি এন্ড ফ্রেশি জুস” এর সামনে হতে গ্রেফতার করে। ঘটনার বিবরনে যানা যায়। মামলার বাদী মোসাঃ আহানারা বেগম (৬০) এর ভাই ভিকটিম ভাই আবুল বাশার @ আবু বেপারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুবিদখালী বাজারে মেসার্স আল্লাহর দান ট্রের্ডাস এর স্বত্বাধিকারী। বিবাদীরা এলাকার দুর্ধর্ষ মাস্তান চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। আবু বেপারীর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল আবিদ কেনাডিয়ান – ইউনিভার্সিটি ঢাকাতে এলএলবি ২য় বর্ষের ছাত্র। মাঝে মাঝে সে বাড়িতে এসে তার পিতার ব্যবসার কাজ দেখাশুনা করে। গত ইং-২০-০৯-২০২৫ তারিখ সে বাড়িতে আসে এবং তার পিতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স আল্লাহর দান ট্রের্ডাস দোকানে বসে ব্যবসায়ীক কার্য পরিচালনার সময় এজাহারনামীয় সকল আসামীরা বাদীর ভাইয়ের দোকানে গিয়ে বাদীর ভাইয়ের ছেলে আবিদকে বলেন যে, বিবাদীরা এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করিতেছি। বিবাদীদেরকে ১০ (দশ) লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন বাদীর ভাইয়ের ছেলে আবিদ বলে যে, তার কাছে কোন টাকা নাই। তখন এজাহারনামীয় আসামীরা জানায় যে, তারা পরবর্তী ইং-২৭-০৯-২০২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় তাদের বাসায় চাঁদার টাকা নিতে যাবে। পরবর্তীতে ঘটনার বিষয়টি বাদীর ভাইয়ের ছেলে আবিদ বাদী সহ তার পিতা আবু বেপারী ও পরিবারে আত্মীয় স্বজনদের জানায়। আসামীগন ইং-২৭-০৯-২০২৫ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী মাছ বাজার সংলগ্ন বাদীর ভাই আবুল বাশার আবু বেপারী এর ৪ তলা ভবনের ৪র্থ তলায় বাসায় যায়। বিবাদীরা চাঁদার ১০ (দশ) লক্ষ টাকা দাবী করে। তখন ০১ ও ০২নং আসামী হাতে থাকা চাকু দিয়ে চাঁদার দাবিতে বাদীর ভাইয়ের ছেলে ও মেয়েকে ভয়ভীতি দেখায়। তখন বাদীর ভাইর ছেলে আবিদ এর নিকট ভার্সিটির সেশন ফি বাবদ ঘরে থাকা ১ (এক) লক্ষ টাকা প্রান ভয়ে চাঁদা হিসেবে আসামীদের দিয়ে দেয়। বাকি ৯ (নয়) লক্ষ টাকা চাঁদা দাবি করাকালে বাদীর ভাইয়ের ছেলে বলে তার কাছে আর কোন টাকা নাই। বিবাদীরা আবিদকে ও তার বোন সাফাকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে সোকেজ এর ড্রয়ারের লক ভেঙ্গে ভিতরে থাকা ৬ আনা ওজনের একটি স্বনের চেইন যাহার মূল্য অনুমান ৬০ (ষাট) হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের বিএমপি, বরিশাল, কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর