বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

শেরপুর ঘুরেগেলেন ভুটানের রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করে। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমাদানি করার অনুমতি আছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এবং ভুটান বন্ধু দেশ। এ ছাড়াও আমরা চেষ্টা করছি এই দুই দেশের আমদানি ও রপ্তানিকৃত সকল পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাবে। এছাড়াও বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।

 

এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (ট্রেড) কেনচো থিনলে, নালিতাবাড়ীর ইউএনও খৃষ্টফার হিমেল রিসিল, কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, নাকুগাঁও আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর