সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ অর্থায়নে জমি ক্রয় করে দিলেন প্রভাষক মোঃ আলী হাসান খোকন

রিপোর্টারের নাম / ৩০২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ

কতটুকু উদার কতটুটু শিক্ষা বান্ধব হলে এমনটা করা সম্ভব? বলছি ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন এর শেহুলিয়াবাড়ি গ্রামের মোঃ রহমত উল্যার সন্তান প্রভাষক মোঃ আলী হাসান খোকনের কথা।যখন শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকৃত অভিভাবক শূণ্যতায় ভুগছিল, ঠিক সেই সময় ম্যানেজিং কমিটির প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন প্রভাষক মোঃ আলী হাসান খোকন। তিনি সভাপতি নির্বাচিত হবার পর মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।জানাযায়, জমি সংকটের কারনে শেহুলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কাজটি প্রায় বন্ধ হতে যাচ্ছিল। বিষয়টি সভাপতির নজরে এলে তিনি সরকারের বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিদ্যালয়ের কল্যানে নিজ অর্থায়নে ৫ শতাংশ জমি ক্রয় করে প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে দান করেন, যা একটি মহৎ হৃদয়ের পরিচয়।রবিবার (২২ জানুয়ারি) শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ভঙ্গুর দশা বিদ্যালয়টি এখন আধুনিক মানের বিদ্যালয় হিসেবে সমাদ্রিত। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সম্পদের অপব্যবহারের প্রশ্ন উঠলেও সভাপতি আলী হাসানের প্রতিষ্ঠানটিতে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে বলে প্রমান মেলে।মোঃ আলী হাসান খোকন রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আওয়ামী মতাদর্শের রাজনীতির সাথে জড়িত। প্রভাষক আলী হাসান খোকন বলেন, ভবিষ্যতে উক্ত প্রতিষ্ঠানের কল্যানে আমাকে এলাকাবাসী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ পাশে পাবেন। আমি উক্ত প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে কাজ করে যাব।এ প্রসঙ্গে পূর্বে দায়িত্ব প্রাপ্ত ধুনট উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ অকপটে স্বীকার করে বলেন, সভাপতি আলী হাসান খোকনের শিক্ষা বান্ধব নীতি ও উদার মানসিকতার ফলে বিদ্যালয়ে নতুন ভবনটি নির্মাণ করা সম্ভব হয়। তা না হলে বিল্ডিংটি জায়গা সংকটের কারনে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাবার উপক্রম হচ্ছিল।

সভাপতির একান্ত ইচ্ছা ও সহযোগিতায় বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠটি সম্প্রসারণ করা সম্ভব হয়। যা সুশিক্ষা বিস্তারে সহায়ক ও রাষ্ট্রীয় সম্পদের উপযুক্ত ব্যবহার হয়েছে বলে আমি মনে করি।শেহলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল আমীন বলেন, সভাপতি আলী হাসান সাহেব একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে বিদ্যালয়টির সার্বিক বিষয় তদারকি করেন। আমি যতদিন হলো তাঁকে সভাপতি হিসেবে পেয়েছি, তিনি অত্যন্ত বিনয়ী ও রুচিসম্মত মানুষ। আধুনিক শেহলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর যথেষ্ট অবদান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর