মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম / ৩১১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলায়। এ ঘটনায় গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর। পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার জন্য সার্ভেয়ার রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায় শুক্রবার সকাল ৬টার দিকে। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার। তার পুরো পরিবার ঢাকায় থাকে। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটিকে বাসায় আনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

 

এ ঘটনায় মিঠাপুকুর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও মিশু নির্যাতন আইনে মামলা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। ওসি আবু বক্কর জানান, থানায় একটি মামলা হয়েছে। শিশুটি অসুস্থ থাকায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রুহুল আমিনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর