নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার ১নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারীর এ বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষে তফসিল বাতিলের দাবিতে এবং গাজীপুর ৩ আসনের বিএনপির কর্ণধার বিএনপি কেন্দ্রীয় সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবি করে স্লোগান দিয়ে মহাসড়কে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিল শেষে মহা সড়কে বসে থেকে সড়ক অবরোধ করে রাখে তারা।
খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।