শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরের জশনে জুলুসে মিলাদুন্নবী উদযাপন 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শোভাযাত্রাটি মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ করে পুলিশ বক্সে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেওয়া গাউছিয়া শফি মঞ্জিলের প্রতিনিধি অধ্যাপক শাহ মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক আকন্দ মাইজভান্ডারী (র:) ও সাদ্দাম হোসেন চিশতী। মোহাম্মদ মইনুদ্দিন চিশতির সঞ্চালনায় পবিত্র মৌলুদ শরীফ ও দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ হৃদয় চিশতী।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেওয়া গাউছিয়া শফি মঞ্জিল, দরবেশ আহাদ আলী আকন্দ (আহাদ চাঁন) শ্রীপুরী (রহ:), ওয়াহাব আকন্দ পাক দরবার শরীফ, খানকারের চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ, বরিয়াবরী পাক দরবার শরীফ, বাংড়া পাক দরবার শরীফ, কড়ইতলা পাক দরবার শরীফ, সিঙ্গার দীঘি পাক দরবার শরীফ, আত্মশুদ্ধি পাক দরবার শরীফ, গাউছিয়া গফুরিয়া লোহাগাছ পাক দরবার শরীফ ও প্রেম নগরীর প্রতিনিধিসহ বিভিন্ন তরিকার স্থানীয় ওলামা, মাশায়েখ, আশেক ভক্তবৃন্দ। কর্মসূচির আহ্বায়ক আব্দুস সাত্তার চিশতী ও মোহাম্মদ শহীদুল্লাহ জানান,  শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এবার এ অনুষ্ঠানটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর