বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

শ্রীপুরের নিজমাওনা গ্রামে শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান 

রিপোর্টারের নাম / ২৪৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

 

শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান (৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে গাজীপুরের শ্রীপুরে ২নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন শিক্ষার্থীরা ।

 

সরেজমিনে দেখা যায়,হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে নিজমাওনা এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেছেন । তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েক শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কামরুল হাসান বলেন,তোমরাই পারবে । নজরুল ইসলাম বলেন, হৃদয় নিংড়ানো ভালো বাসা। ফারুক আহমেদ বলেন, ২নং গাজীপুর ইউনিয়নের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই এত ভালো উদ্যোগ নিয়ে কাজ করার জন্য তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ এগিয়ে যাও দোয়া রইল । শামিম সাজিদ বলেন নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ। তবে অল্প কাজ করে ছেড়ে দিলে হবে না। ৯ নং ওয়ার্ড’র প্রতিটা রাস্তায় এরকম ভাবে সবার সহযোগিতা থাকলে খুবই ভালো হবে। মাহবুব মামুন বলেন, এগিয়ে চলুক দেশ উন্নয়নে ছাত্র সমাজের সুন্দর উদ্যোগ । মাহবুব লাভলু বলেন,এমন ভালো কাজ যেন সবসময় করা হয়,এতে মানুষের ভালোবাসা ও দোয়া পাবে, ধন্যবাদ,,,,, ফাহিম ফয়সাল  বলেন, গ্রামের প্রধান জায়গায় করা শেষ হলে ভিতরের দিকেও করেবেন। টানা ১ সপ্তাহ মাঠে থাকেন। তবেই গ্রামের পরিবেশ সুন্দর হবে । আব্দুল মোমিন বলেন, ছাত্র-জনতার অক্লান্ত পরিশ্রমে পরিচ্ছন্ন করা স্থান যেন পূণরায় অপরিচ্ছন্ন না হয় তা সবাইকে নিশ্চিত করতে হবে… রুহুল আমিন বলেন, এটি একটি ভালো উদ্যোগ । কেউ পানি এনে দিচ্ছেন তাদেরকে, কেউবা আইসক্রিম সিঙ্গারা পুরী ইত্যাদি ।

 

এ সময় শিক্ষার্থীরা জানান, পরিচ্ছন্ন কাজে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছি। আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অন্যকে উৎসাহ প্রদান করে যেতেই আমদের এই প্রয়াস।সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর