বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ, গাজীপুর (শ্রীপুর)

সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে উপজেলার বরমী ইউনিয়ন শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ডের গিলাশ্বর কেন্দ্র নির্বাচন পরিচালনার জন্য ৬০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে নির্বাচনী কার্যক্রম গতিশীল করতে এবং ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই বিশাল কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রবীণ নেতা মোঃ ইনতাজ উদ্দিনকে আহ্বায়ক এবং মোঃ আঃ বাতেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

 

কমিটির অন্যান্য শীর্ষ নেতৃত্বে রয়েছেন ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং ৪৬ জন কার্যকরী সদস্য। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন— মোঃ আজিজুল হক, মোঃ আবু সাঈদ খোকা, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ সামসুল হক (সামসু), মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলম কবির মোল্লা, মোঃ মোস্তফা, মোঃ আলম মিয়া, মোঃ আল আমিন কবি, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কবির হোসেন এবং মোঃ আল আমিন খলারটেক।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বরমী ইউনিয়নের গিলাশ্বর এলাকায় দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য। ৬০ সদস্যের এই বিশাল কমিটি গঠনের ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর