শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

শ্রীপুরের মাওনা চৌরাস্তা মহাসড়কে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ২৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, পেট্রোল বোমা ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।

(২২’শে নভেম্বর ২০২৩) বুধবার সন্ধ্যা ৭:টার দিকে দুটি ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উপর থেকে দুটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায়। দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। রাস্তার ওপর ককটেল দুটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর