রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসে যাত্রী ও পথচারীদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

(১১’ই ডিসেম্বর ২০২৩) সোমবার সকাল ১১:টার দিকে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওন গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এই উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মহাসড়কের ওপর অবৈধ সিএনজি পার্কিং করায় দশটি সিএনজিকে মামলা দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুর মোরশেদ, এসআই ইসহাক মিয়া, এসআই ইসমাইল হোসেন, সালনা হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম সহ মাওনা হাইওয়ে থানা এবং সালনা হাইওয়ে থানার অফিসার্স ও পুলিশ ফোর্স।

হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা, এখানে বহু লোকের বসবাবাস। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেইন দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোই হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর