বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরের ২নং গাজীপুরে ইউনিয়নে নতুন চেয়ারম্যানের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২৭, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি আল-আমিন

 

গত ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকার এর পতনের পর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য একতরফা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাতব্বরের অপসারণের পর রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রজ্ঞাপন জারি করে ৩নং প্যানেল চেয়ারম্যান মোসাঃ মিনারাকে নির্ধারণ করা হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জরিত থাকার কারণে,সাধারণ জনগণ তাকে মেনে নেয়নি। পুনরায় আবার রাষ্ট্রিয় সিদ্ধান্ত মোতাবেক,প্রজ্ঞাপন জারির মাধ্যমে,শ্রীপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় কে গাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়।

 

আজ বুধবার (২৭ নভেম্বর)

ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ সামাজিক সংগঠন মরহুম জনাব আলী শিক্ষা ফাউন্ডেশন ও খাদান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেন, আমি এক দিনের জন্য হলেও ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।আগের চেয়ারম্যান কি করেছে তা

আমার জানার দরকার নাই। আমি নতুন করে এই ইউনিয়ন পরিষদ সাজাতে চাই। সবাইকে এক সাথে নিয়ে সর্বস্তরের সুষম বন্টন এর মাধ্যমে জনগণ এর স্বার্থে কাজ করে যেতে চাই।

 

আলোচনার এক পর্যায়ে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন।আমরা গাজীপুর ইউনিয়ন দীর্ঘদিন যাবত ইউপি চেয়ারম্যান না থাকার কারণে সাধারণ জনগন ভোগান্তির শিকার। আমরা আশা করি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা অতি দ্রুত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো।

 

উক্ত মতবিনিময় সভায় ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের (সচিব) ইসমত আরা’সহ ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বাররাও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট, মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর