বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশু নিহত

রিপোর্টারের নাম / ৩১৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৫, ২০২৩, ২:০৪ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাহিম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাহিম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সে বাবার সঙ্গে উপজেলার আবদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়ের সূত্রে জানা যায় , শিশুটির বাবা ডেকোরেশনের দোকানে ও মা পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রোববার সকালে বাবা-মা কাজে চলে গেলে বাড়িতে শিশুটি একাই ছিল। এ সময় রাহিম খেলার ছলে মহাসড়কে চলে এলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক চালক ও গাড়িটি শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর