শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের (কে এম উচ্চ বিদ্যালয়) মাঠে। গরীব অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ তাঁতী লীগ শ্রীপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জনবান্ধব জননেতা, মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আলী (বি কম)।
(০৫’ই ফেব্রুয়ারি ২০২৪) সোমবার, গরীব অসহায় শীতার্তদের কম্বল বিতরণের সময়, মোহাম্মদ আলী (বি কম) বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ও শ্রীপুর উপজেলা তাঁতী লীগের পক্ষ থেকে, আমরা প্রতি বছরই শীত কালিন সময়ে পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজ গুলো করে থাকি। আমাদের গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীপুরের শান্তি কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি আপা, হতদরিদ্র সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা আশা প্রত্যাশা ব্যাক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং আমার নিজস্ব অর্থায়নে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের (কে এম উচ্চ বিদ্যালয়ে), হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো।
আমরা যারা বিভিন্ন দল ও সংগঠনে নেতৃত্ব দিচ্ছি যারা জনপ্রতিনিধি আছি, অথবা আমরা যারা আর্থিক ভাবে সচ্ছল আমরা যদি সামর্থ্য অনুযায়ী নিজ নিজ দায়িত্বে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমাদের এই দেশ ও সমাজ একটা মানবিক সমাজ হিসেবে বিবেচিত হবে পাশাপাশি অসহায় হতদরিদ্র মানুষ গুলো উপক্রিত হবে।
আমি যদি একজন মানুষের ৫ টা সমস্যার সমাধান করতে না পারি, প্রয়োজনে তার ২ টা সমস্যার সমাধান করবো, আমি যদি ১০০ জনকে সহযোগীতা করতে না পারি তাহলে ১০ জনকে সহযোগীতা করবো, ১০ জনকে না করতে পারি তাহলে ১ জনকে করবো, একজনকে যদি ৩ বেলা খাওয়াইতে পারি প্রয়োজনে এক বেলা দুই বেলা খাওয়াবো।
মোহাম্মদ আলী (বি কম) আরও বলেন, যারা আমরা বিভিন্ন দল বা সংগঠনে নেতৃত্ব দিচ্ছি জনপ্রতিনিধি আছি আমরা যদি এভাবে কাজ গুলো করি তাহলে আমাদের এই দেশ ও সমাজ একটা মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে মহান আল্লাহ্ তা’য়ালা যেন আমাদের সবাইকে দেশের উন্নয়নে জাতির কল্যাণে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, আমাদের ৩ আসন থেকে ৬ বারের নির্বাচিত সাবেক (এমপি) ও (মন্ত্রী) গাজীপুর ৩ আসনের উন্নয়নের রুপকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ রহমত আলী সাহেবের জন্য দোয়া চাই, আপনাদের ভোটে নির্বাচিত গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীপুরের শান্তি কন্যা, অধ্যাপিকা রুমানা আলী টুসি আপা’র জন্য জন্য দোয়া চাই, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ জননেতা আলহাজ্ব এডঃ মোঃ জামিল হাসান দুর্জয় ভাইয়ের জন্য দোয়া চাই। পাশাপাশি আমার (আব্বা আম্মা) মারা গিয়েছেন উনাদের জন্য দোয়া চাই এবং আজকে সুন্দর একটা আয়োজন করার জন্য আমার ব্যাক্তিগত পক্ষ থেকে, আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। কাওরাইদ ইউনিয়নের কৃতিসন্তান কাওরাইদ ইউনিয়নের যুব-মহিলাগের সভাপতি নূরুন্নাহার (জেমি’কে) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
উক্ত শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, কাওরাইদ উচ্চ বিদ্যালয়ে (কে এম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শফিকুজ্জামান (শফিক), সাবেক সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা ইউনুস খান, কাওরাইদ ইউনিয়নের যুব-মহিলাগের সুযোগ্য সভাপতি নূরুন্নাহার (জেমি), আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার শ্রীপুর উপজেলা শাখা’র দপ্তর সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি সামসুল হক, যুবলীগ নেতা সবুজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।