জাকির মড়ল :
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে সদস্য সচিব পদে জুনাইদ হাবিব রুবেলকে নির্বাচিত করা হয়।
১৩ জানুয়ারী শুক্রবার গাজীপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফারুক হোসেন এবং সদস্য সচিব নুরুজ্জামান স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
কমিটিতে আহবায়ক পদে মোঃনুরুজ্জামান(জামান), সদস্য সচিব পদে মোঃ জুনাইদ হাবিব রুবেল, যুগ্ন আহবায়ক পদে ডাঃ নোমান,মোঃ সাইফুল ইসলাম শেখ,মোঃ সাইদুর শেখ,মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ সারোয়ার হোসেন,মোঃ মোজাক্কির হোসেন(জাকির),মোহাম্মদ আলী।আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।