বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

শ্রীপুরে আগুনে পুড়ল পানের দোকান শেষ সম্ভল হারিয়ে দিশেহারা ব্যাবসায়ী

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

ফাহাদ মন্ডল।

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের ক্ষুদ্র পান সুপারী জর্দা বিক্রেতা ইসমাইল এর দোকানে বৈদ্যুতিক আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। দোকানের সামনে চলে আসেন ইসমাইল। দেখতে পান, আগুন জ্বলছে তার দোকানে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১:৩০ মি.সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইসমাইল হোসেন বলেন, ‘আগুনে আমার দোকান পুড়ে গেছে। আমার স্বপ্ন শেষ।’ তিনি জানান, , দুই দিন আগে তিনি এক লাখ টাকার মালামাল তুলেছেন। কিন্তু আগুন তাঁর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের সব মাল কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাবসা করেন।বাজারের ব্যবসায়ীরা বলেন, হতদরিদ্র ইসমাইল এর দোকান আগুনে পুড়ে গেছে। সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন ছেলেটা কী করবে?’সাড়ে ১০ টার পর দোকান বন্ধ করে বাসায় যান ক্ষুদ্র ব্যাবসায়ী ইসমাইল ১১.৩০ এ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুন জ্বলছে স্থানীয় সেচ্ছাসেবী ইয়াছিন আহমেদ রানা সহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। বলেন, দোকান বন্ধ করে, ক্যাশে ২০ হাজার টাকা রেখে বাসায় যান। ব্যাংক থেকে ঋন তোলে দোকানে মাল তুলেছিলেন অন্তত এক লাখ টাকার। সরেজমিনে গিয়ে দেখা যায় ইসমাঈল এর দাদা পুড়ে যাওয়া দোকান থেকে খুঁজে খুঁজে ভালো কিছু পাওয়া যায় কিনা সেটিই দেখছেন পুড়া টাকাও সংগ্রহ করছেন।ক্ষতিগ্রস্থ দোকানী ইসমাইল সরকারি সহায়তা ও মানবিক মনের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাকে যেন দোকানটি চালু করার সহায়তা করে। তিনি আরও বলেন দোকানটি চালু না করতে পারলে পরিবার নিয়ে পথে বসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর