বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

শ্রীপুরে আঞ্চলিক সড়কের পাশ থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে বনশ্রী পরিবহনের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শরিফ মিয়া (৩০)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে বনশ্রী পরিবহনের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শরিফ মিয়া (৩০)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

 

৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। খবর পাঠানো হয় সিআইডি ক্রাইম সিনের সদ্যদের। দুপুর দুইটার দিকে সিআইডি সদস্যরা উপস্থিত হয়ে আলমত সংগ্রহ করার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত শরিফের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোন পেয়ে শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।

 

শরিফের মামা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় একজন। পরে কাছে গিয়ে তারা শরিফের মরদেহ শনাক্ত করেন এবং শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়।স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ তার গাড়িতে কন্টাক্টরি হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি গাড়ি থেকে নামেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, মরদেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর