বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

শ্রীপুরে আদালতের ১৪৫ ধারা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ , শ্রীপুর (গাজীপুর) 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দুই সহোদরের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে অভিযুক্তরা দফায় দফায় কাজ চালিয়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

 

জানা যায়, মুলাইদ গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে মোঃ সোহেল সরকার ও মোঃ বদরুল ইসলাম বাচ্চু এর ছেলে আরিফ সরকার তাদের ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ ও ঘর নির্মাণে বাধা দেওয়ায় বিবাদীপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের ১৪৫ ধারা বলবৎ থাকা সত্ত্বেও অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম বেদন ও মোঃ রফিক সরকার প্রতিদিন গোপনে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। আজ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিবাদীপক্ষ আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী সোহেল ও আরিফ সরকার জানান, “থানার প্রাথমিক নির্দেশ তারা মানেনি, এখন আদালতের ১৪৫ ধারাও তারা অমান্য করছে। বাধা দিতে গেলে আমাদের মারধর ও পুঁতে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

 

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশনা অমান্য করে কেউ কাজ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আদালতের ১৪৫ ধারা ভঙ্গের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর