শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার স্বতন্ত্র প্রার্থী তরুণ শিল্পপতি মো. ফরিদ আহমেদ সরকার আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগ দিয়েছেন।
(৩'ই ডিসেম্বর ২০২৩) রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের সরকার বাড়িতে দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে এক উঠান বৈঠক ও যোগদান সভার আয়োজন করা হয়।
সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সংরক্ষিত আসনের সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি এর হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
এসময় ওই বাড়িতে যোগদান সভা উপলক্ষ্যে ছয় হাজার নেতাকর্মীকে আপ্যায়নের আয়োজনও করা হয়।
এ ব্যাপারে রুমানা আলী টুসি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার দেখে বার বার তেলিহাটি ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ সরকার আমার হাতে হাত রেখে ও নৌকা সাদৃশ্য ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
আশা করছি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকাকে ভালোবেসে ঐক্যবন্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবেন।
এ সময় মোঃ ফরিদ আহমেদ সরকার এর সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর মেয়র আনিসুর রহমান আনিস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল রউফ, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার আবুল, জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহিদুল আলম রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ, সাধারণ সম্পাদক নাছির মোড়ল, গাজীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত ইসলাম মন্ডল, গাজীপুর জেলা নবীন লীগের সাধারণ সম্পাদক রিফাত মন্ডল প্রমূখ।