মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

শ্রীপুরে ‘ইঁদুর মারার’ বিষ খেয়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২, ২০২৩, ২:৫১ অপরাহ্ণ

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুরের শ্রীপুরে এক বাড়ির কক্ষে ইঁদুর মারার বিষ রাখা ছিল। স্বজনদের দাবি, সেই বিষ পান করেছিল স্কুলছাত্র মো. সুমন (১৬)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে ওই বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সুমন।

 

মো. সুমন মিয়া (১৬) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের মুদি দোকানি মো. রানা মিয়ার ছেলে। তার বাবা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের সবুজ খানের মার্কেটে মুদি দোকান পরিচালনা করেন। সে তার বাবার সঙ্গে থেকে স্থানীয় হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়াশোনা করত।

 

স্কুলছাত্রের বাবা রানা মিয়া ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার বিকেলে তিনি দোকানে ছিলেন। তখন বাসায় কেবল সুমন ছিল। তিনি বাড়ি ফিরে দেখেন সুমনের মুখ থেকে লালা বের হচ্ছে। ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ছেলে অসুস্থ হয়ে পড়েছে বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রানা মিয়া আরও বলেন, ‘কী কারণে সুমন বিষপান করল, এ বিষয়ে আমরা কিছু জানতে পারি নাই।’

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিরুল ইসলাম বলেন, বিষক্রিয়ায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

 

মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শামীম মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল হান্নান স্বজল বলেন, নিহত স্কুলছাত্র মো. সুমন ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা এখনো পুলিশকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর