মোঃ জনি হাসান শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর বাজার সংলগ্ন মরহুম শাহাব উদ্দিন ফরিক সাহুর বাড়িতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত গাউসুল আযম বরিয়াবর পাক দরবার শরীফের মুর্শীদে মোকাম্মেল, আওলাদে রাসূল ৪০তম আহলে বায়াত হযরাতুল আল্লামা শাহ্ সুফি সৈয়দ আশরাফুল আলম রেজভী (ফেরদৌস) আল চিশতী আল নিজামী আল হুসাইনি আল বরিয়াবরী (মাঃ জিঃ আঃ)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল, তরুণ ভক্তা ও মুফতি শাহ্ সুফি সৈয়দ তানজিম হুসাইন রেজভী আল চিশতী আল হুসাইনি আল বরিয়াবরী (মাঃ জিঃ আঃ)।
দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন আওলাদে রাসূল, তরুণ ভক্তা শাহ্ সুফি সৈয়দ ফাহাদ হুসাইন রেজভী আল চিশতী আল নিজামী আল হুসাইনি আল বরিয়াবরী (মাঃ জিঃ আঃ)।
অনুষ্ঠানে এলাকাবাসী ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত থেকে ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।