শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষক আটক

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):

 

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

‎ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীর হোসেন উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা। তিনি সবুজবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রাইভেট পড়ানোর সুযোগে তিনি ওই পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন হয়রানি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়।

‎​ অনুসন্ধানে জানা গেছে, আটককৃত আলমগীর হোসেন ইতিপূর্বে শ্রীপুরের একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। তবে নৈতিক স্খলনসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগে তাকে ওই প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি ভাড়া বাসায় কোচিং বা টিউশনি পেশায় নিয়োজিত ছিলেন।

‎এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগ ও স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎​নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর