শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

শ্রীপুরে ঔষধের দোকানে পাওয়া গেল গলাকাটা লাশ

রিপোর্টারের নাম / ২৭১ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ৮, ২০২৪, ৬:১৫ পূর্বাহ্ণ

শ্রীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ওষুধের দোকানের ভেতর থেকে রেহেনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দোকানটি বাহির থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই পড়ে ছিল একটি দাড়ালো বটি। দোকানটি ওই গৃহবধূর স্বামীর বলে জানা গেছে।

 

মার্কেট মালিক মোস্তফা কামালের মোবাইল ফোনে খবর পেয়ে শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়,নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার মো. কিবরিয়ার স্ত্রী।

 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর