সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ককটেল ফাটিয়ে জমি দখলের চেষ্টা 

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ-

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ককটেল ফাটিয়ে জমি দখলের অভিযোগ পাওয়ার গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে। এঘটনায় শ্রীপুর মডেল থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

 

এবিষয়ে জমির মালিক আজগর আলী বলেন, দীর্ঘদিন যাবত বিবাদীর সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে, মোঃ, করিম, জসিম, ইমন খাঁ, সোহাগ খাঁ, জামিল সহ আরও ২০/২৫ জন অজ্ঞাত নামা বিবাদীরা আমার পৈতৃক ও ক্রয় কৃত সম্পত্তির উপর টিনের ঘরে দাঁড়ালো অস্ত্র ও লাঠি দিয়ে ভাংচুর করিতে থাকলে খবর পেয়ে আমি সেখানে আগায়া আসিলে আমি সহ আমার পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করিলে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করিয়া পুলিশের সহযোগিতা নিলে বিবাদীরা পালিয়ে যায়।

 

এবিষয়ে জসিম উদ্দিন বলেন, ধনুয়া মৌজার এস.এ ৯০১ ও আর.এস ৩৮২ নং খতিয়ানে, এসএ ১১৬২ ও আর.এস ৩৩৫৪, ৩৩৫৫ নং দাগে, দুই দলিলে মোট ১৪.৮৭৫ শতাংশ জমি আমি খরিদ করিয়া, জমিতে মাটি ভরাট করি, বিভিন্ন প্রজাতির গাছপালা রোপন করিয়া বিগত ১২/১৩ বৎসর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি কিছুদিন যাবত বিবাদী আজগর আলী লাভবান হওয়ার আশায় আমার ক্রয় কৃত জমি জবর দখল করিয়া নেওয়ায় জন্য চেষ্টা চালিয়ে আসছে ।

ককটেল ফোটানোর বিষয়ে তিনি বলেন এ বিষয়ে আমি

জানিনা।

 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এ এফএম নাছিম বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটি ককটেল কিনা এখনো বলা যাচ্ছে না পরীক্ষা করে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর