রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

শ্রীপুরে কলেজছাত্রীর রাতে জাঁকজমকভাবে জন্মদিনের অনুষ্ঠান, সকালে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ !

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৭৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ১৩, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্রী। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় ত্রিমোহনী ব্রিজ এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ লামিয়া আফরোজ (১৭) ওই উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া একাই হেঁটে ব্রিজে এসে প্রায় ১০ মিনিট মাঝখানে দাঁড়িয়ে আশপাশে তাকিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

 

নিখোঁজ ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিল। জাঁকজমকভাবে অনুষ্ঠান হয়েছে। কী কারণে মেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল, বলতে পারব না।’

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক এটিএম হাসান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ভিড় করেছেন নিখোঁজ ছাত্রীর স্বজন ও উৎসুক জনতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর