বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

শ্রীপুরে কাওরাইদ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ণ

সুমন গাজী:

 

গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ আগষ্ট) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট বাজারে ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলদীঘাট বাজার পদক্ষিন করেছেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে

 

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাব এর সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মোমেন মিয়ার সঞ্চালনায় বলদীঘাট বাজার মন্ডল মার্কেটের সামনে সকল নেতাকর্মী একত্রিত হয়ে সমাবেশ করেন।

 

 

এসময় বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন বিএসসি, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক মাস্টার, উপজেলা সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আফজাল মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ সহিদ,কাওরাইদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদ, বেসরকারি মেডিকেল এন্ড ডেন্টাল কলেজ এর যুগ্ম সম্পাদক ডাঃ এম এইচ ফিরোজ, রাশেদ মোড়ল, কামরুজ্জামান মন্ডল, আলতাফ মন্ডল, রফিকুল ইসলাম মন্ডল, আশরাফুল হক ঢালী মেম্বার, মাসুম, মাসুদ আলম,সুজন,ইলিয়াস,রাতুল সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

এসময় নেতারা তাদের বক্তব্যে বলেন, হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে সাধারণ জনগন তাদের অধিকার হারিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে। সৈরাচারী হাসিনাকে দেশে এনে জনগনের সামনে বিচার করতে হবে। এসময় দলের নির্যাতিত কর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করা সহ বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে মিথ্যা অপবাদ ও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে স্কুল থেকে বের করে দেওয়ায় দু:ক্ষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর